1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রৌমারীতে নিম্নমানের উপকরণ দিয়ে রাস্তা নির্মাণ, ইউএনওর হস্তক্ষেপে অপসারণের নির্দেশ

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নিম্নমানের ইট-খোয়া ও ভিটি মাটি ব্যবহার করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে শুক্রবার (২৫ এপ্রিল) এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরপরই ইউএনও ঘটনাস্থলে গিয়ে নিম্নমানের ইট ও মাটি অপসারণের নির্দেশ দেন।

স্থানীয়রা জানান, ২০২৪-২৫ অর্থবছরে শৌলমারী ইউনিয়নের চৎলাকান্দা জিঞ্জিরাম নদীর মোড় এলাকা থেকে গয়টাপাড়া এলাকার দুদু মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা পাকাকরণের কাজ শুরু হয়।

উপজেলা প্রকৌশলী কার্যালয় (এলজিইডি) সূত্রে জানা গেছে, এই প্রকল্পের জন্য চারটি প্যাকেজের দরপত্র আহ্বান করা হয়। কাজটি পান কুড়িগ্রামের খলিলগঞ্জের মেসার্স দুলাল কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী জহুরুল হক দুলাল। পরবর্তীতে রৌমারীর ঠিকাদার শহিদুল ইসলাম শালু কাজটি কিনে নেন। চারটি প্যাকেজের মধ্যে একটির নির্মাণমূল্য নির্ধারিত হয় প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।

কাজ শুরু হওয়ার পর থেকেই ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের ইট-খোয়া ও ভিটি মাটি ব্যবহারের অভিযোগ উঠে।

সংবাদ পেয়ে শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার সরেজমিন পরিদর্শন করেন এবং নিম্নমানের উপকরণ সরিয়ে উন্নত মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন।

ঠিকাদার শহিদুল ইসলাম শালু বলেন, “ভেকু দিয়ে ইট ট্রাক্টরে তোলার সময় কিছু নিম্নমানের ইট চলে এসেছে। ইউএনও স্যার যে নির্দেশ দিয়েছেন, তা অবশ্যই মানা হবে।”

রৌমারী উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, ইউএনও স্যারের নির্দেশ মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার বলেন, “নিম্নমানের ইট ও ভিটি মাটি সরিয়ে দ্রুত উন্নতমানের রাস্তার কাজ শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!