রাবি প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস রাজশাহী জোনের নির্ধারিত কর্মীদের নিয়ে দিনব্যাপী জোনাল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার হলরুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং রাজশাহী জোনের পরিচালক মাহমুদুল হাসান ত্বহার সভাপতিত্বে এবং রাজশাহী মহানগর সভাপতি মেহেদী হাসানের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. এবিএম হাসানুজ্জামান হেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস রাজশাহী মহানগরীর সভাপতি মাওলানা মুহাম্মাদু্ল্লাহ শাহীন, জেলা সভাপতি মাওলানা আবদুল হামিদ , নাটোর জেলা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, মহানগর সেক্রেটারি নাইমুল ইসলাম রাজি, রাজশাহী জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, ছাত্র মজলিস রাজশাহী মহানগরের সাবেক সভাপতি শাকিল হোসাইন এবং জেলা শাখার সাবেক সেক্রেটারি মাও: ইব্রাহিম খলিল।
কর্মশালায় সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং রাজশাহী জোন পরিচালক মাহমুদুল হাসান ত্বহা বলেন, সমাজের নেতৃত্ব গ্রহণের পূর্বশর্ত হলো নিজেকে আদর্শিকভাবে প্রস্তুত করা। একজন ছাত্র মজলিস কর্মী কেবল একজন সংগঠক নন, বরং তিনি হলেন জাতির ভবিষ্যৎ নির্মাতা। আত্মশুদ্ধি, ইখলাস ও ইলম অর্জনের মাধ্যমে সেই প্রস্তুতি অর্জন করতে হবে।
তিনি বলেন, “বর্তমান যুগে চ্যালেঞ্জ অনেক, বিশেষত আদর্শ ও নৈতিকতার ক্ষেত্রে। আমাদের প্রতিটি কর্মীকে হতে হবে ব্যতিক্রমধর্মী—যারা সৎ, যোগ্য ও ত্যাগী নেতৃত্ব দিয়ে এই জাতিকে আলোর পথ দেখাবে।”
বক্তব্যে তিনি কর্মীদের প্রতি আত্মসমালোচনার চর্চা, নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ এবং শাখাভিত্তিক কর্মসূচিকে গতিশীল করার আহ্বান জানান।
কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাসুম বিল্লাহ, কারী মেহেদী হাসান, ছাত্র মজলিস রাজশাহী জেলা সভাপতি লাবিব আবরার (সনেট) এবং মহানগরী, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শাখার দায়িত্বশীল বৃন্দ।
Leave a Reply