1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু ২৭ এপ্রিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৩৩০ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে এ, বি, সি, ডি ও ই ইউনিটে প্রথম পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি রোববার (২৭ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে

শুক্রবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে এ, বি, সি, ডি ও ই ইউনিটে প্রথম পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি আগামী ২৭ এপ্রিল (রোববার) দুপুর ১২টা থেকে শুরু হয়ে ৫ মে (সোমবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।

এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের https://jnuadmission.com ওয়েবসাইটে নিজ নিজ প্যানেলে লগইন করে ভর্তি ফি অনলাইনে জমা দিতে হবে। ভর্তি ফি জমা দেওয়া শিক্ষার্থীদের ২৭ এপ্রিল থেকে ৬ মে সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বিভাগীয় কনফারমেশন স্লিপ সংগ্রহ করতে হবে।

ভর্তি ফি নির্ধারণ

বিভিন্ন অনুষদ ও বিভাগভেদে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ব্যবহারিক ক্লাসসহ ১২ হাজার ৪০০ টাকা। বিজনেস স্টাডিজ অনুষদে ১০ হাজার ৪০০ টাকা। কলা, সামাজিক বিজ্ঞান, আইন অনুষদ ও ইনস্টিটিউটসমূহে ১০ হাজার ৪০০ টাকা। ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা বিভাগ এবং চারুকলা অনুষদ ব্যবহারিক ক্লাসসহ ১২ হাজার ৪০০ টাকা।

ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র

চূড়ান্ত ভর্তির সময় শিক্ষার্থীদের যেসব কাগজপত্র সঙ্গে আনতে হবে তা উল্লেখ করে বলা হয়-

১. এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র;

২. ভর্তি পরীক্ষার পর্যবেক্ষক (Invigilator) কর্তৃক স্বাক্ষরিত এডমিট কার্ড;

৩. অনলাইন থেকে প্রিন্টকৃত ভর্তি ফরম ও চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!