1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

ফুলবাড়ীর বালারহাটে চলাচলের অযোগ্য সড়ক: হাঁটু পানি আর কাঁদায় জনদুর্ভোগ চরমে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাটের আদর্শ মোড় থেকে তিনকোণা মোড় পর্যন্ত মাত্র ৩০০ থেকে ৩৫০ মিটার সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত থাকায় এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কে নেই কোনো পানি নিষ্কাশনের ব্যবস্থা। ফলে সামান্য বৃষ্টি হলেই জমে যায় কাঁদাযুক্ত হাঁটু পানি, যার ফলে এলাকাবাসীকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঐতিহ্যবাহী বালারহাট বাজারের এ গুরুত্বপূর্ণ সড়কটিতে কোথাও ইট উঠে গেছে, কোথাও গভীর গর্তের সৃষ্টি হয়েছে। আর দু’পাশে স্থাপনার কারণে বৃষ্টির পানি সরে যাওয়ার সুযোগ নেই। এতে সড়কটি একদিকে যেমন দৃষ্টিকটূ দেখায়, অন্যদিকে মানুষের চলাচল করে উঠেছে বিপজ্জনক। সড়ক দিয়ে চলাচলের সময় যানবাহনের চাকার ছিটকে পানি গিয়ে লাগছে পথচারীর শরীরে।

এই সড়কটি দিয়ে প্রতিদিন বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ, বালিকা উচ্চ বিদ্যালয়সহ অন্তত আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০০-৫০০ শিক্ষার্থী যাতায়াত করে। ভাঙাচোরা সড়কে কাঁদায় ভেজা পোশাক নিয়ে স্কুলে পৌঁছানো যেন তাদের নিত্যদিনের রুটিন। অভিভাবকরাও রয়েছেন আতঙ্কে, যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা।

বালারহাট বাজারের ব্যবসায়ী রেজাউল ইসলাম রেজা, পিটন পাল, আবু তাদের ও রফিকুল ইসলাম জানান, “সাপ্তাহিক হাটে হাজার হাজার মানুষের সমাগম হয়। এখানে বসে গরু, ছাগল, ধান, আসবাব, হাঁস-মুরগির হাট। সরকার প্রতি বছর এ বাজার থেকে মোটা অঙ্কের রাজস্ব পেলেও আমাদের চলাচলের জন্য একটি ভালো সড়ক পর্যন্ত দেয় না।”

আদর্শ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শুভশ্রী রায় ও তানজিলা আক্তার বলেন, “বৃষ্টির সময় তো একদমই চলাচলের উপযোগী থাকে না এই সড়ক। এমনকি শুকনো সময়েও দুর্ঘটনার ঝুঁকি থাকে। আমরা বাধ্য হয়ে কাঁদা মাড়িয়ে যাতায়াত করি।”

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী জানান, “এই সড়কটি বিভিন্ন দপ্তরের অধীন—কিছু অংশ জেলা পরিষদ, কিছু এলজিইডির আওতায়। আমরা একাধিকবার আবেদন করেছি, কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি।”

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মামুনুর রহমান বলেন, “বালারহাট বাজার সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোর সমস্যার বিষয়টি গুরুত্ব সহকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। দ্রুত সংস্কারের চেষ্টা চলছে।”

শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ীসহ হাজারো পথচারীর একটাই দাবি—অবিলম্বে সড়কটির পূর্ণ সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া যায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!