1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে সুপারি ব্যবসায়ীর অকাল মৃত্যু, এলাকায় শোকের ছায়া

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

মাইদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আলেপের তেপথী বাজারে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। লক্ষ্মীপুর জেলার বাসিন্দা ও সুপরিচিত সুপারি ব্যবসায়ী রতন দত্ত (৫৮) আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। তার এ অকাল মৃত্যুতে বাজারজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রতন দত্ত প্রায় ১০-১২ দিন আগে সুপারি সংগ্রহের উদ্দেশ্যে নাগেশ্বরীতে আসেন। তিনি নিয়মিতভাবে এখানকার বিভিন্ন হাট ও আড়ৎ থেকে সুপারি কিনে নিজ এলাকায় পাঠাতেন। এসময় তার সঙ্গে ছিলেন সহযোগী গিয়াস উদ্দিন, যিনি দুই দিন আগেই লক্ষ্মীপুরে ফিরে যান।

তেপথী বাজার এলাকার সুপারি আড়ৎদার মোঃ আমিনুর ইসলাম (৫৬) জানান, রতন দত্ত তার আড়ৎ থেকেই সুপারি সংগ্রহ করতেন। তার ২৫ এপ্রিলের মধ্যে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই ঘটে যায় এ অনাকাঙ্ক্ষিত ঘটনা।

জানা যায়, গতকাল রাত থেকে তিনি কিছুটা অসুস্থতা অনুভব করছিলেন এবং স্থানীয় এক চিকিৎসকের পরামর্শও নিয়েছিলেন। রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে টিউবওয়েল চাপতে চাপতেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরদিন সকালে স্থানীয়রা টিউবওয়েলের পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও আড়ৎদারদের খবর দেন।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে যথাযথভাবে দেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে রতন দত্তের মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী মহলসহ বাজার এলাকায় শোকের আবহ বিরাজ করছে। দীর্ঘদিনের সুপরিচিত এ ব্যবসায়ীর এমন অকাল মৃত্যুতে সবাই গভীরভাবে মর্মাহত।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!