1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তিস্তা এখন ধু-ধু বালুচর বর্ষায় পলি, খরায় পানি নেই—কষ্টে তিস্তাপাড়ের কৃষি ও জীবন

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

 কুন্ডলিনী প্রবাহে বয়ে চলা প্রমত্তা তিস্তা নদী এখন ধু-ধু বালুচরে পরিণত হয়েছে। একসময় যেখান দিয়ে নৌকা চলত, এখন হাঁটেই পার হওয়া যায়। বর্ষায় অতিরিক্ত পলি আসা এবং শুষ্ক মৌসুমে পানিশূন্যতা এই নদীকে বিপন্ন করে তুলেছে। ফলে তিস্তা নদী তার স্বাভাবিক রূপ হারিয়ে ফেলেছে। এর প্রভাব পড়েছে কৃষি, পরিবেশ এবং নদীপারের লাখো মানুষের জীবনে।

ভারতের সিকিম থেকে উৎপত্তি হওয়া তিস্তা নদী বাংলাদেশের নীলফামারী হয়ে কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে মিশেছে। ৩১৫ কিলোমিটার দৈর্ঘ্যের এ নদীর ১১৫ কিলোমিটার অংশ বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত। তবে ১৯৯৮ সালে ভারতের গজলডোবা ব্যারাজ নির্মাণের পর থেকে বাংলাদেশ অংশে পানি প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একতরফাভাবে পানি প্রত্যাহার ও নিয়ন্ত্রণের কারণে বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ পরিবেশবাদীদের।

শুকিয়ে যাচ্ছে নদী, ব্যাহত হচ্ছে কৃষি

লালমনিরহাট সদর উপজেলার হরিণচওড়া গ্রামের কৃষক মশিয়ার রহমান বলেন, “আগে তিস্তার পাড়ে সারা বছর চাষ হতো। এখন পানির অভাবে মৌসুমি ফসলও ঠিকমতো হয় না। পানিতে মাছ নেই, খরা মৌসুমে জমি ফাটে।”

আদিতমারী উপজেলার চর গোবর্ধন এলাকার কৃষক ফজল মিয়া বলেন, “নদীতে পানি না থাকায় আমাদেরকে এখন মেশিন দিয়ে ভূগর্ভস্থ পানি তুলে সেচ দিতে হয়। এতে খরচ বাড়ছে, লাভ কমছে।”

তিস্তার পাড়ে জীবিকা গড়েছেন এমন একজন মাঝি, কালমাটি এলাকার রজমান ঘাঁটিয়াল বলেন, “আগে সারা বছর নদীতে নৌকা চালিয়ে আয় হতো। এখন হাঁটু পানি, শুধু মালপত্র পার করতে হলে মানুষ নৌকা নেয়। আয়ের পথ কমে গেছে।”

বালুচরে হেঁটে যাওয়া মানুষের দুর্ভোগ

‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও’ সংগ্রাম পরিষদের জেলা সভাপতি শফিকুল ইসলাম কানু বলেন, “বর্ষায় নদী ২-৩ কিলোমিটার প্রশস্ত হলেও এখন সেটা এসে দাঁড়িয়েছে মাত্র ৫০-৬০ মিটারে। হাঁটু পানি পেরিয়ে মানুষকে চলাফেরা করতে হয়। অনেক সময় বালুতে পা ডুবে যায়। এটি শুধু নদীর সংকট নয়, মানবিক সংকটও।”

অভিযোগ: বর্ষায় হঠাৎ পানি ছেড়ে বন্যা, শুষ্ক মৌসুমে পানি আটকে রাখা

তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু বলেন, “ভারত শুষ্ক মৌসুমে পানি আটকে রাখে, আর বর্ষায় হঠাৎ পানি ছেড়ে দেয়। এতে বন্যা হয়, নদীভাঙন হয়, হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়। তিস্তা এখন আমাদের দুঃখের নদীতে পরিণত হয়েছে।”

জীববৈচিত্র্য হুমকির মুখে

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার রায় বলেন, “নভেম্বরের পর থেকে তিস্তার পানির স্তর তীব্রভাবে হ্রাস পেতে শুরু করেছে। নদীর শাখা-প্রশাখাগুলো প্রায় শুকিয়ে গেছে। এতে নতুন চর জেগে উঠছে, কিন্তু এর প্রভাবে কৃষি, জীববৈচিত্র্য ও স্থানীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

তিনি আরও জানান, “সরকার ইতোমধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে। এটি বাস্তবায়ন হলে কৃষি, কর্মসংস্থান ও পরিবেশের উন্নয়ন ঘটবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!