1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রতিটি ঘরে পৌঁছাতে হবে: তারেক রহমান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “যারা জনসমর্থনবিরোধী কাজ করবে, তাদের দল থেকে সরিয়ে দিতে হবে। তা না হলে আমাদের অর্জন বৃথা হয়ে যাবে।”

মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলার নেতাকর্মীদের নিয়ে আয়োজিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃত্তি প্রশিক্ষণ কর্মশালা’য় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “আমাদের সফলতা অর্জন করতে হলে এখনো অনেক পরিশ্রম করতে হবে। আপনাদের অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। যেকোনো মূল্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি আরও বলেন, “৩১ দফা শুধুমাত্র কাগজে-কলমে সীমাবদ্ধ রাখলে চলবে না। প্রতিটি ঘরে ঘরে তা পৌঁছাতে হবে। এ দায়িত্ব নিতে হবে জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের। জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠন করতে পারলে এই দফাগুলো বাস্তবায়ন করব, কারণ এটি আমাদের ২০ কোটি মানুষের সঙ্গে করা কমিটমেন্ট।”

কর্মশালার প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার আগে তারেক রহমান অংশগ্রহণকারী নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্ন ও প্রস্তাবনার উত্তর দেন।

এর আগে সকালে কুড়িগ্রাম জেলা শহরের আলমাস কমিউনিটি সেন্টারে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, “ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডিসেম্বরে নির্বাচন দেওয়ার কথা বলেছিলেন। পরবর্তীতে তা সংশোধন করে জুনে নির্বাচনের কথা বলা হয়েছে। আমরা চাই, দ্রুততম সময়ের মধ্যে একটি সংস্কারমূলক নির্বাচনের ব্যবস্থা করা হোক। এর জন্য নতুন কোনো আন্দোলনের দরকার নেই।”

তিনি আরও বলেন, “৩১ দফা শুধুমাত্র বিএনপির নয়, বরং সমগ্র জাতির ভবিষ্যৎ গঠনের রূপরেখা। এতে স্পষ্টভাবে বলা আছে, বিএনপি ক্ষমতায় গেলে কী করবে।”

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, কেন্দ্রীয় সদস্য আকরামুল হাসান মিন্টু, ড. মাহাদী আমিন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা প্রমুখ।

কর্মশালার সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান। এতে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবি, হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব সোহেল হোনাইন কায়কোবাদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রায় ৬ শতাধিক নেতাকর্মী কর্মশালায় অংশ নেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!