1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে জমি বিরোধের জেরে ৪ বিঘা ধানখেতে বিষ প্রয়োগ, ক্ষতিগ্রস্ত কৃষকের অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পশ্চিম ভোটহাট গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একটি পরিবারের প্রায় ৪ বিঘা ধানখেতে আগাছানাশক ছিটিয়ে ফসল নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এমন অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষক শরবত আলী বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগও দিয়েছেন।

ঘটনাটি ঘটেছে গত ১৯ এপ্রিল রাতে। শরবত আলী জানান, তার ও প্রতিবেশী জোয়াদুল আলমের মধ্যে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরেই তার ফসলি জমিতে বিষ ছিটিয়ে ফসল ধ্বংস করে দেওয়া হয়েছে বলে তার অভিযোগ। শরবত আলী আরও বলেন, “আমি এই জমিতে অনেক কষ্টে চাষাবাদ করেছি, অনেক টাকা খরচ করেছি। ফলনও ভালো হয়েছিল। ১৫-২০ দিনের মধ্যে ধান কাটার কথা ছিল। অথচ প্রতিপক্ষ জোয়াদুল আলম ও তার ছেলে মোন্নাফ হোসেন আমার সব শেষ করে দিয়েছে।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মোন্নাফ হোসেন। তিনি দাবি করেন, “এই জমির প্রকৃত মালিক আমার বাবা জোয়াদুল আলম। শরবত আলী জোরপূর্বক জমি দখল করে চাষাবাদ করেছেন। এ বিষয়ে আদালতে মামলা চলমান আছে। আমাদের ফাঁসানোর জন্য শরবত আলী নিজেই বিষ প্রয়োগ করে আমাদের নামে মিথ্যা অভিযোগ তুলেছেন।”

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কিছুদিন পরেই পাকা ধান ঘরে তুলতে প্রস্তুতি নিচ্ছিলেন কৃষকরা। এমন সময়ে বিষ প্রয়োগ করে কয়েক বিঘা ফসল ধ্বংস করা একটি অমানবিক ও নিন্দনীয় ঘটনা। তারা দ্রুত প্রকৃত অপরাধীর খোঁজে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

স্বরজমিনে গিয়ে দেখা যায়, ধানের শীষ থেকে সবুজ ধান বের হলেও পাতা ও গাছের অংশ পুড়ে হলুদ হয়ে গেছে, যা স্পষ্টই আগাছানাশক ব্যবহারের প্রমাণ বহন করে। এতে কৃষক শরবত আলী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং অন্যান্য কৃষকরাও ক্ষোভ প্রকাশ করেছেন।

এ ঘটনায় ২০ এপ্রিল ভূরুঙ্গামারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন শরবত আলী। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ফসল নষ্টের মতো মানবিক অপরাধের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীসহ স্থানীয়রা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!