কুড়িগ্রাম প্রতিনিধি:
বিএনপির ভাইস চেয়ারম্যান সামছুজ্জামান দুদু বলেছেন, “আমরাও চাই যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দেয়া হোক। এ জন্য আন্দোলনের দরকার নেই।” তিনি বলেন, অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস প্রথমে ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও পরবর্তীতে প্রেস নোট দিয়ে তা পরিবর্তন করে জুনে নির্বাচনের কথা জানিয়েছেন।
সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম জেলা শহরের আলমাস কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃত্তি প্রশিক্ষণ কর্মশালা”র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, “৩১ দফা বিএনপির একার দাবি নয়। বিএনপি ক্ষমতায় গেলে কী করবে, তা এই ৩১ দফায় বিস্তারিতভাবে বলা আছে। সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিতে এর কোনো বিকল্প নেই।”
প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, কেন্দ্রীয় সদস্য আকরামুল হাসান মিন্টু, ড. মাহাদী আমিন এবং কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা। কর্মশালায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান।
কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের বিএনপি এবং সহযোগী সংগঠনের প্রায় ৬ শতাধিক নেতা অংশ নেন। বিকেল সাড়ে ৪টায় ভার্চুয়ালি কর্মশালায় যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
Leave a Reply