1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে তেলের পাম্পে ২১ এপ্রিলের আগুনের দৃশ্য দাবিতে পুরোনো ভিডিও প্রচার: রিউমর স্ক্যানার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

রিউমর স্ক্যানার

গত ২১ এপ্রিল অন্তত দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অগ্নিকাণ্ডের ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ‘কুড়িগ্রামে তেল পাম্পে আজকের (২১ এপ্রিল) অগ্নিকান্ডের দৃশ্য’।

 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি গত ২১ এপ্রিলের নয় বরং, ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বরে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সাহা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Juyel Rana’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২৪ সালের ২০ সেপ্টেম্বরে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির তুলনা করলে সাদৃশ্য পাওয়া যায় এবং নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি গতকালের (২১ এপ্রিলের) বা সাম্প্রতিক সময়ের নয়। জুয়েল রানার অ্যাকাউন্টে প্রচারিত উক্ত ভিডিওটি সম্পর্কে ক্যাপশনে লেখা হয়, “ভুরুঙ্গামারী,, জয়মনি হাটের পাশের পাম্পে দুইটি তেলের গাড়িতে আগুন !! 19 — 09– 2024 , সকাল 6:00 সময় আগুন লাগে”।

এরই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে জাতীয় দৈনিক প্রথম আলো’র ওয়েবসাইটে ‘ভূরুঙ্গামারীতে ফিলিং স্টেশনে পেট্রল ‘আনলোডের’ সময় অগ্নিকাণ্ড’ শীর্ষক শিরোনামে ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, “কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাটে একটি পেট্রলপাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার [২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর] ভোর সাড়ে পাঁচটার দিকে সাহা ফিলিং স্টেশনে এই অগ্নিকাণ্ডে মেঘনা ও যমুনা পেট্রোলিয়ামের ২টি লরিসহ ১৮ হাজার লিটার পেট্রল পুড়ে যায়। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকালে [২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর] ১৮ হাজার লিটার পেট্রলভর্তি দুটি লরি সাহা ফিলিং স্টেশনে এসে পৌঁছায়। এ সময় এক লরি থেকে অন্য লরিতে পেট্রল আনলোড করার সময় একটি লরিতে আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।” উক্ত প্রতিবেদনে সংযুক্ত অগ্নিকাণ্ডের ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য পাওয়া যায়।

সুতরাং, কুড়িগ্রামে সাহা ফিলিং স্টেশনে ২০২৪ সালের অগ্নিকান্ডের দৃশ্যকে গত ২১ এপ্রিলের অগ্নিকাণ্ডের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

 

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!