1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’—লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

ঢাবি প্রতিনিধি:

সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জারের নোটসে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’– লিখে আত্মহত্যা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পিনাক রঞ্জন সরকার।

গতকাল সোমবার রাত আনুমানিক ৮টায় রাজধানীর হাতিরপুল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। সহপাঠীদের বক্তব্য অনুযায়ী তিনি হতাশা থেকে আত্মহত্যা করেছেন। পিনাক রঞ্জনকে তাঁর হাতিরপুলের বাসায় সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পায় পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে কলাবাগান থানায় নিয়ে যাওয়া হয়। থানার আনুষ্ঠানিকতা শেষে তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাস্পাতালে নেওয়া হয়।

পিনাক রঞ্জনের সহপাঠী অর্নব চন্দ্র দেব বলেন, ‘সোমবার রাতে আমরা পিনাক রঞ্জনের ফেসবুকের মেসেঞ্জার নোটসে “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়” লেখাটি দেখতে পাই। এ নোট দেখে তাঁর রুমমেট ও সহপাঠী জাহিদুল ইসলামকে জানাই। তখন জাহিদ তাঁর অফিসে ছিল। সে অফিস থেকে এসে দেখে কক্ষের ভেতর থেকে দরজা বন্ধ। জাহিদ তাৎক্ষণিক ৯৯৯এ কল দিলে পুলিশ এসে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।’ অর্ণব আরও বলেন, ‘পিনাক রঞ্জন সরকারের বাড়ি ময়মনসিংহ। তিনি কিছুটা চাপা স্বভাবের ছিলেন।

নিজের আবেগ,অনুভূতি, হতাশা খুব একটা প্রকাশ করতেন না। তবে তাঁর কাছের বন্ধুরা তাঁকে গত কয়েকদিন হতাশায় ভুগতে দেখেছেন। এ হতাশার কারণ অস্পষ্ট। ধারণা করা হচ্ছে পিনাক রঞ্জন এ হতাশা থেকেই আত্মহত্যা করেছেন।’ এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, ‘চারুকলা অনুষদের শিক্ষার্থী পিনাক রঞ্জনের মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. ইস্রাফিল প্রাং গিয়েছেন। তিনি বিস্তারিত বলতে পারবেন। এ বিষয়ে সহকারী প্রক্টর ইস্রাফিল প্রাংএর সাথে একাধিকবার যোগাযোগ করার জন্য চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!