1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজারহাটে বাস্তুচ্যুত সুরুজ মিঞার পাশে ইউএনও আল ইমরান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৩২৯ বার পড়া হয়েছে

এনামুল হক সরকার রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে নদী ভাঙনে সবকিছু হারানো ও রোগাক্রান্ত অসহায় সুরুজ মিঞার পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বর্তমানে স্ত্রী ও দুই সন্তানসহ রাজারহাট রেলওয়ে স্টেশনে অস্থায়ীভাবে বসবাস করছেন তিনি।

উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বাসিন্দা সুরুজ মিঞা (৫০) সম্প্রতি পেটের অস্ত্রোপচারের খরচ জোগাতে নিঃস্ব হয়ে পড়েন। এর কিছুদিন পরেই তিস্তার ভাঙনে বসতভিটাও হারান তিনি।

রাজারহাট উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আল মিজান মাহিন সামাজিক যোগাযোগ মাধ্যমে সুরুজ মিঞার অসহায়তা নিয়ে একটি পোস্ট দেন। বিষয়টি নজরে এলে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান তাৎক্ষণিকভাবে রেলওয়ে স্টেশনে গিয়ে খাদ্য সামগ্রীসহ সুরুজ মিঞার পরিবারের পাশে দাঁড়ান এবং স্থায়ী আবাসনের আশ্বাস দেন।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আসাদুজ্জামান, বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাইজুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া, সাময়িকভাবে তাদের থাকার ব্যবস্থা করে দেয় বাসমা ফাউন্ডেশন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!