1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে ‘নাশকতা বিরোধী অভিযানে’ আ.লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে ‘নাশকতা বিরোধী’ অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) সকাল ১০টা থেকে সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার জেলা পুলিশ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

জেলা পুলিশ জানায়, আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে বিগত সময়ে কুড়িগ্রাম জেলায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী ৩১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে উপজেলার শিমুলবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও রোশন শিমুলবাড়ী গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে সাবেক ইউপি সদস্য ইসাহক আলী (৭০), বড়ভিটা ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও পশ্চিম ধনিরাম গ্রামের মৃত লতিফ সরকারের ছেলে আব্দুল মান্নান (৬৫), নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও পুর্ব ফুলমতি গ্রামের আজিমুল হকের ছেলে হারুন অর রশিদ শাকিল (৩৫) এবং একই ইউনিয়নের গজেরকুটি ওয়ার্ড আওয়ামী লীগের সহ- সভাপতি ও গজেরকুটি গ্রামের মৃত বজলুল হকের ছেলে আমিনুল ইসলাম (৪০),রৌমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শৌলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, উলিপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রচারণা সম্পাদক ও কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নির্মল চন্দ্র রায়, জেলা পরিষদের সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেন মোল্লা, সদরের মোগলবাসা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাফসির আহমেদ, কাঁঠালবাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম রয়েছেন।

এ ছাড়াও রাজারহাট, নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও রাজিবপুর উপজেলা থেকেও আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও গোয়েন্দা বিভাগের (ডিবি) ওসি বজলার রহমান বলেন, ‘নাশকতা বিরোধী বিশেষ অভিযানে জেলায় ৩১ জনকে  গ্রেফতার করা হয়েছে। এরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। তারা জেলার বিভিন্ন থানা এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, সহযোগী ও পরিকল্পনাকারী। এই অভিযান নিয়মিত চলমান থাকবে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!