1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন কুড়িগ্রামের সুফিউর রহমান

  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৪৪৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত হয়েছেন সাবেক কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমান। এ পদে তিনি প্রতিমন্ত্রীর মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা ভোগ করবেন।

রোববার (২০ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, ‘রুলস অব বিজনেস’ অনুযায়ী প্রধান উপদেষ্টাকে সহায়তা দেওয়ার জন্য মোহাম্মদ সুফিউর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা প্রদান করা হয়েছে।

এই নিয়োগের মাধ্যমে তিনি এখন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন এবং সংশ্লিষ্ট প্রশাসনিক ক্ষমতাও প্রয়োগ করতে পারবেন।

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বাসিন্দা মোহাম্মদ সুফিউর রহমান একজন অভিজ্ঞ কূটনীতিক হিসেবে সুপরিচিত। অবসরে যাওয়ার আগে তিনি জেনেভায় জাতিসংঘের দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়া ও মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

১৯৯১ সালের জানুয়ারিতে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারে যোগদান করেন। দীর্ঘ কূটনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে তাকে রাষ্ট্রদূতের পদে পদোন্নতি দেওয়া হয়।

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে অভিজ্ঞ এই কূটনীতিকের নিয়োগকে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!