1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দুধকুমারের দুর্গম চরাঞ্চলে মিষ্টি কুমড়া চাষে বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য

  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের দুধকুমার নদীর দুর্গম চরাঞ্চলগুলোতে এক সময় পতিত পড়ে থাকা জমিতে এখন ফসলের সোনালি সম্ভাবনা। বালুমাটি আর পলিমাটির মিশেলে তৈরি এসব চর এখন রূপ নিচ্ছে সবুজ খামারে। বিশেষ করে মিষ্টি কুমড়া চাষে মিলছে অভাবনীয় সাফল্য, বদলে যাচ্ছে চরবাসীর জীবন।

নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের ফান্দের চর, পুরান ও নতুন সুইজগেটসহ বিস্তীর্ণ চরাঞ্চলে দেখা মিলছে কুমড়া খেতের। আগে যেখানে ধু-ধু বালুচর ছাড়া কিছু চোখে পড়তো না, এখন সেখানে সবুজের সমারোহ।

ছবি: নিজস্ব প্রতিনিধি:

চরের কৃষকরা জানালেন, কয়েক বছর আগেও এই সবুজ বিপ্লব ছিল অকল্পনীয়। তবে এখন মিষ্টি কুমড়া চাষে দারুণ লাভ হচ্ছে। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা সরাসরি ক্ষেতেই এসে কুমড়া কিনে নিয়ে যাচ্ছেন।

ফান্দের চরের কৃষক আবুল মিয়া বলেন, “কয়েক বছর ধরে কুমড়া চাষ করে ভালোই আয় করছি। পাইকাররা এসে ক্ষেত থেকেই কিনে নিয়ে যায়। বাজারে না গিয়েই ঘরে বসে দাম পাচ্ছি, এতে খরচ কম, লাভ বেশি।”

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে কুড়িগ্রামের বিভিন্ন চরাঞ্চলে সবচেয়ে বেশি চাষ হয়েছে মিষ্টি কুমড়ার। কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দিয়ে আসছে সরকার।

উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, “চরাঞ্চলের পতিত জমিকে কাজে লাগিয়ে কৃষকেরা যে সাফল্য পাচ্ছেন, তা প্রশংসনীয়। কৃষি অর্থনীতির মাধ্যমে এখানে বাস্তবিক অর্থেই জীবনমানের উন্নয়ন হচ্ছে।”

এক সময় শুধু গবাদিপশু পালন আর সীমিত পরিসরে ভুট্টা ও বাদামের চাষই ছিল চরের কৃষকদের ভরসা। এখন সেখানে চাষ হচ্ছে নানা জাতের সবজি, ডাল, কলা, তরমুজ ও মিষ্টি কুমড়া। চরবাসীর মুখে এখন আশার আলো, স্বপ্নের ছোঁয়া।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!