1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফেসবুকে পরিচয়-প্রেম, ডেকে নিয়ে নারীকে ধর্ষণের ঘটনায় কুড়িগ্রামের একজনসহ গ্রেফতার ৩

  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

রংপুরের কাউনিয়ায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের উদনারায়ণ মাছহারি এলাকার এজাহারুল ইসলামের ছেলে আজম আলী (১৯), এজাহারুল ইসলামের জামাই কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর আন্ধারিঝার হারেটকুঠি এলাকায় আব্দুল মজিদের ছেলে শামীম হোসেন (২৩) ও সারাই ইউনিয়নের ধুমেরকুঠি পশ্চিমপাড়ার মৃত মাহফুজুর রহমানের ছেলে সিয়াব বাবু ওরফে বানিয়া বাবু (২৬)।

গ্রেফতার তিনজনের মধ্যে শামীম ও সিয়াম বাবু আদালতে ১৬৪ ধারায় শনিবার (১৯ এপ্রিল) রাতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সোহেল।

ওসি মমিনুল ইসলাম সোহেল জানান, ভিকটিম ওই নারী দিনাজপুর সদরের বাসিন্দা। তার স্বামী ঢাকায় ব্যবসা করেন। পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে কথাবার্তা বন্ধ ছিল। ঘটনার চারদিন আগে ওই নারীর সঙ্গে ফেসবুকে (ইমরান সেনাবাহিনী নামের ফেসবুক আইডি) শামীম হোসেনের পরিচয় হয়। পরে মোবাইল নম্বর দেওয়া নেওয়ার মাধ্যমে তাদের মধ্যে ইমুতে কথাবার্তা হয়। শামীম সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন শামীম। গত ৫ মার্চ বিকেল ৩টার দিকে ওই নারী তার ১৫ মাসের ছেলে সন্তানসহ স্বামীর গচ্ছিত ১১ লাখ টাকা নিয়ে দিনাজপুর থেকে ঢাকায় উদ্দেশ্যে বের হন। পথে শামীম মোবাইলে ওই নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে সারাই ইউনিয়নের ধুমেরকুঠি এলাকায় আসতে বলেন। ওই নারী ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাত এক যুবক তাকে ধূমেরকঠি এলাকায় একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায়। পরে গভীররাতে ওই নারীকে দলবেঁধে ধর্ষণের পর টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তারা।

ভিকটিম নারীর স্বামী মুঠোফোনে জানান, ৬ মার্চ সকালে স্ত্রী তাকে অজ্ঞাত মোবাইল ফোনে সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়টি জানায়। তিনি ঘটনাস্থলে এসে স্ত্রী ও সন্তানকে উদ্ধার করেন। তিনি বলেন, তার স্ত্রীর সঙ্গে যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সোহেল বলেন, এ ঘটনায় ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে ওই নারী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে হারাগাছ থানায় সংঘবদ্ধ ধর্ষণের মামলা করেন। মোবাইল ফোনের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অভিযুক্ত তিনজনকে শনাক্ত করে পুলিশ। পরে ১৮ এপ্রিল নারায়ণগঞ্জের সদর এলাকা থেকে শামীম ও আজম আলীকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যে ১৯ এপ্রিল ভোরে ধুমেরকুঠি এলাকা থেকে সিয়াম বাবুকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার আরও কেউ জড়িত আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!