কুড়িগ্রাম প্রতিনিধি:
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুড়িগ্রামের উদ্যোগে পার্টনার প্রোগ্রামের আওতায় ব্রিধান-১০১ চাষাবাদের উপর একটি দিনব্যাপী মাঠ পর্যায়ের প্রযুক্তি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা সদরের মধ্য কুমরপুর এলাকায় এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ নাহিদা আফরিন এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা দিপু রায়।
বক্তারা বলেন, ব্রিধান-১০১ একটি নতুন জাতের বোরো ধান, যা কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের জন্য সম্ভাবনাময়। এটি জিংক সমৃদ্ধ, রোগবালাই সহিষ্ণু এবং উচ্চ ফলনশীল একটি জাত। কম খরচে বেশি ফলন দেয় এই ধান, যা প্রতি বিঘায় গড়ে ২৫ থেকে ২৮ মণ পর্যন্ত উৎপাদন সম্ভব।
কর্মশালায় অংশগ্রহণকারী কৃষক শাহাব উদ্দিন ও শাহিন আলম ব্রিধান-১০১ চাষাবাদের বাস্তব অভিজ্ঞতা বর্ণনা করেন। তারা বলেন, এই জাতের ধান চাষে শ্রম ও কীটনাশকের ব্যবহার তুলনামূলকভাবে কম, ফলে উৎপাদন খরচও কমে এসেছে।
Leave a Reply