1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কাফনের কাপড় পড়ে কুড়িগ্রামে কারিগরি শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

ছয় দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় পরে রাজপথে নেমেছে কুড়িগ্রামের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর ৩টায় কুড়িগ্রাম পৌর শহরের মার্কাস মসজিদ এলাকা থেকে মিছিলটি শুরু হয়।

‘কাফনের কাপড়’ পরে শিক্ষার্থীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুড়িগ্রাম কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে মিছিলটি শেষ করেন। আন্দোলনকারীরা তাদের ছয় দফা দাবির ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে শ্লোগান দিতে থাকেন।

মিছিলে অংশ নেয়া কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জানান,

  • জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে।
  • ক্রাফট ইন্সট্রাক্টর পদবির পরিবর্তন ও মামলার ভিত্তিতে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করতে হবে।
  • ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল করতে হবে।
  • বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।

কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. কামরুজ্জামান আলভী, আরিফ হাসান ও সিফাত বলেন, “আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। কিন্তু যদি আমাদের কথা না শোনা হয়, তাহলে আরও কঠোর আন্দোলনের ডাক দিতে আমরা বাধ্য হবো।”

শিক্ষার্থীরা দাবি করেন, ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ নিয়োগ ও পদোন্নতি কারিগরি শিক্ষার মানকে প্রশ্নবিদ্ধ করছে এবং যোগ্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিপন্ন হচ্ছে। তারা এসব অন্যায় অবিলম্বে বন্ধের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!