1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

আব্দুলাহ আল আমিন, কুড়িগ্রাম সদর প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে নাগেশ্বরী থানাধীন কাচারী পয়রাডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ মাইদুল ইসলাম (৩৮), পিতা মৃত আব্দুস ছামাদ, গ্রাম- গোপালপুর বোর্ডেরহাট এবং মোঃ রবিউল ইসলাম (৪০), পিতা মৃত আব্দুল লতিফ, গ্রাম- দক্ষিণ রামখানা; দু’জনেই নাগেশ্বরী থানার অন্তর্গত বাসিন্দা।

অভিযানটি পরিচালনা করেন নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তারা গাঁজাসহ এ দুই মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান জানান, “নাগেশ্বরী থানা এলাকায় ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।”

তিনি আরও বলেন, “জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের নিয়মিত আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে। এ কাজে আমরা সকলের সহযোগিতা কামনা করি।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!