এফ. কে. আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন যুব সংগঠনের মাসিক সভা ও নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সভায় পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। এতে আবুল কালাম আজাদ সভাপতি ও নুরে আলম সিদ্দিকী শান্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
১১ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটির অন্যান্যরা হলেন:
লিমা আক্তার (সহ-সভাপতি),
আলপনা আক্তার আলো (যুগ্ম-সাধারণ সম্পাদক),
মেহেদী হাসান (সাংগঠনিক সম্পাদক),
রেদানুল হক নয়ন (প্রচার সম্পাদক),
মিলন মিয়া (অর্থ বিষয়ক সম্পাদক),
শারমিন আক্তার (নারী ও শিশু বিষয়ক সম্পাদক),
মিষ্টি খাতুন (প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক),
হারুন অর রশিদ (ধর্ম বিষয়ক সম্পাদক) এবং
লাবনী আক্তার (নির্বাহী সম্পাদক)।
সভায় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
Leave a Reply