1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৫ আগস্টের পর কুড়িগ্রাম কারাগারে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ফিরেছে শৃঙ্খলা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশের বিভিন্ন কারাগারের মতো কুড়িগ্রাম জেলা কারাগারেও নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের সংকট দেখা দেয়। কারারক্ষীরা নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন। এমন সংকটময় মুহূর্তে এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী। তারা কারাগারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভেতরের নানা অনিয়ম দূর করারও উদ্যোগ নেয়।

বর্তমানে কারাগারে চারটি শিফটে নয়জন সেনাসদস্য দায়িত্ব পালন করছেন। তারা মূল ফটক থেকে শুরু করে কারাগারের ভেতরের প্রতিটি অংশে নিরাপত্তা নিশ্চিত করছেন। একই সঙ্গে কারাগারের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন বলে জানা গেছে।

নাগেশ্বরী থেকে আসা এক কয়েদির আত্মীয় শামীম মিয়া বলেন, “আগে দেখা করতে এসে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হতো। কখনো দেখা হতো, কখনো হতো না। এখন এসব সমস্যা নেই।”

রাজারহাট থেকে আসা শফিকুল ইসলাম জানান, “আগে কয়েদিদের সঙ্গে দেখা করতে টাকা দিতে হতো, এখন আর দিতে হয় না। পিসির (কয়েদিদের জন্য টাকা পাঠানোর ব্যবস্থা) টাকাও পূর্ণ পরিমাণে পাচ্ছে কয়েদিরা। খাবারের মানও এখন অনেক ভালো।”

এ বিষয়ে কুড়িগ্রাম সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন বলেন, “৫ আগস্টের পর দেশের বিভিন্ন কারাগার নিরাপত্তাহীন হয়ে পড়েছিল। বাংলাদেশ সেনাবাহিনী দক্ষতার সঙ্গে কুড়িগ্রাম কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। পাশাপাশি কারাগারের শৃঙ্খলা, খাবারের মান, পরিষ্কার-পরিচ্ছন্নতা সহ অন্যান্য অনিয়ম দূর করতে আমরা নিয়মিত তদারকি করছি। আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণেও আমরা ২৪ ঘণ্টা কাজ করছি।”

কুড়িগ্রাম জেলা কারাগারের জেল সুপার এ.জি. মাহমুদ জানান, “৫ আগস্টের আগেও কারাগারে নানা অনিয়ম ছিল, যা আমরা সেনাবাহিনীর সহায়তায় অনেকটাই দূর করেছি। এই কারাগারের ধারণ ক্ষমতা ১৬০ জন হলেও বর্তমানে এখানে ৩৭৫ জন কয়েদি রয়েছে। নিজস্ব বাবুর্চি না থাকলেও দু’জন কয়েদি ভালো রান্না করতে পারেন বলে খাবারের মান ভালো রয়েছে। সেনাবাহিনী প্রতিদিন খাবারের মান পর্যবেক্ষণ করছে এবং সার্বিক নিরাপত্তায় আমাদের সহযোগিতা করছে।”

তিনি আরও বলেন, “কারাগারে শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করছি।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!