1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জবি থেকে যেন মন্ত্রণালয়-ইউজিসির লাল ফিতার দৌরাত্ম্য পিছু ছাড়ছে না

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

গণঅভ্যুত্থানের প্রাক্কালে যেভাবে মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) লালফিতার দৌরাত্ম্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম থমকে যেত, সেই একই চিত্র এখনও বিরাজমান। এই প্রশাসনিক জটিলতায় স্থবির হয়ে আছে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব প্রকল্প।

বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সঙ্গে দ্বিতীয় ক্যাম্পাস, হল নির্মাণ, আবাসন ভাতা, জকসু নির্বাচন, সমাবর্তন এবং জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা ও বিচার সংক্রান্ত বিষয়ে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন জবি শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ. কে. এম রাকিব।

তিনি বলেন, “দ্বিতীয় ক্যাম্পাস, আবাসন ভাতা, সমাবর্তন, জকসু নির্বাচন—সব বিষয়েই আমরা উপাচার্য স্যারের কাছে আপডেট নিতে গিয়েছিলাম। তবে যেভাবে আগেও কাজগুলো লালফিতার ফাঁদে আটকে থাকত, আজও ঠিক তেমনই চলছে।”

দ্বিতীয় ক্যাম্পাস ও অস্থায়ী হল সম্পর্কে রাকিব জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহে আরডিপি অনুমোদনের সম্ভাবনা রয়েছে। এরপর সেনাবাহিনীর সঙ্গে যৌথ সভার মাধ্যমে কাজ শুরু হবে।

আবাসন ভাতা প্রসঙ্গে তিনি বলেন, “পূর্বের রিভাইসড বাজেটে প্রস্তাব পাঠানো হয়েছে, তবে এখনো চূড়ান্ত অনুমোদন আসেনি। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটেও বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।”

জকসু নির্বাচন বিষয়ে রাকিব বলেন, “নির্বাচনের খসড়া এখনো চূড়ান্ত হয়নি। খসড়া প্রস্তুত হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় অথবা ইউজিসির অনুমোদনের পর বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেবে।”

সমাবর্তন বিষয়ে তিনি জানান, পরবর্তী একাডেমিক কাউন্সিল মিটিংয়ে আলোচনা হবে এবং ডিসেম্বর বা জানুয়ারিতে সমাবর্তনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হতে পারে।

জুলাই আন্দোলনে আহতদের ব্যাপারে তিনি বলেন, “আবেদন করা শিক্ষার্থীদের বিষয়টি প্রশাসন বিবেচনায় নিচ্ছে। তবে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি।”

রাকিব আরও বলেন, “৫ আগস্টের পর আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের পথে রয়েছি। কিন্তু যারা ১৫ জুলাই হামলা চালিয়েছিল, তাদের বিরুদ্ধে আজও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বলা হচ্ছে, কেউ অভিযোগ করেনি। এ দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না।”

তিনি বলেন, জবির স্বার্থে সকল ছাত্র, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে প্রধান উপদেষ্টার কাছে যাব।

এ সময় ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুল ওয়াহিদ, ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তাওহিদুল ইসলাম, এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে মো. রাশিদুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!