1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চায় জামায়াতে ইসলামি

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামায়াতে ইসলামি। জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেন, জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা, ঝড়ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে। তখন ইলেকশন না হওয়ার আশঙ্কা দেখা দিবে। আমরা চাচ্ছি ঐ আশঙ্কার আগেই রমজানের আগেই নির্বাচনটা হয়ে যাক।

আজ বুধবার দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক করেন শফিকুর আলম। এ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

বৈঠক সম্পর্কে জামায়াতে ইসলামির আমির বলেন, “তারা জানতে চেয়েছে আমরা কখন এই নির্বাচনটা চাচ্ছি। আমরা বলেছি সরকারের প্রধান উপদেষ্টা এ বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দিতে চেয়েছে। আমরা প্রধান উপদেষ্টার কমিটমেন্ট ঠিক আছে কি না দেখতে চাই।”

তবে তিনি বলেন, “জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা, ঝড়ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে। তখন ইলেকশন না হওয়ার আশঙ্কা দেখা দিবে। আমরা চাচ্ছি ঐ আশঙ্কার আগেই রমজানের আগে নির্বাচনটা হয়ে যাক।”

বৈঠক শেষে শফিকুর রহমান বলেন, “তাদের সাথে আমাদের খোলামেলা আলোচনা হয়েছে। আমরা যদি আগামীতে দেশের দায়িত্ব পাই তাহলে ইকোনমিক পলিসি ও ফরেন পলিসি কি হবে সেটা জানতে চেয়েছে। রিজিয়নের বিষয়গুলো সম্পর্কে জানতে চেয়েছে। আমরা এসব বিষয়ে খোলামেলা কথা বলেছি। তারা মাইনরিটি, ওয়েমন রাইটস, লেবার রাইটস নিয়ে কথা বলেছে।”

তিনি আরও বলেন, “আমরা তাদেরকে অনুরোধ করেছি, আমাদের দেশ একটা গুরুত্বপূর্ণ সময় পার করছে। এই সময় আমেরিকার পক্ষ থেকে যে ৩৭ শতাংশ ট্যারিফ আরোপ করেছে সেটা যেন তারা পুনর্বিবেচনা করে। আমরা আশা করি তারা এটুকু সহযোগিতা আমাদের করবেন।”

আওয়ামী লীগের বিচারের বিষয়েও বৈঠকে কথা বলেছেন আমির। তিনি বলেন, “আমরা আওয়ামী লীগের বিচার নিয়েও কথা বলেছি। তবে সেটা ন্যায় বিচার সম্পর্কে।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!