1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রাম হাসপাতালে সেনাবাহিনী অভিযানে চোরাই ওষুধসহ আটক ২, চিকিৎসক জিজ্ঞাসাবাদে

  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে চোরাই ওষুধসহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হাসপাতাল চত্বর থেকে ১৪ প্রকারের মোট ৯৬৫ পিস সরকারি ট্যাবলেট ও ৫০টি স্লিপসহ তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন– উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লার হাট এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে হামিদুল হক এবং কুড়িগ্রাম সদরের পাটেশ্বরী এলাকার হানিফ আলীর মেয়ে হামিদা বেগম।

ছবি: চোরাই ওষুধ

অভিযানে সহায়তার অভিযোগে হাসপাতালের (ইউনানী) মেডিকেল অফিসার ডা. ওবায়দুল হককে জিজ্ঞাসাবাদের জন্য সেনা ক্যাম্পে নেয়া হয়েছে।

সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন জানান, অভিযান চালিয়ে সরকারি ওষুধসহ দুইজনকে আটক করা হয়েছে এবং জব্দ করা হয়েছে চিকিৎসা সেবায় ব্যবহৃত স্লিপ। তদন্তের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে। চিকিৎসকের সংশ্লিষ্টতা না থাকলে তাকে ছেড়ে দেয়া হবে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ জনবল সংকটকে দায়ী করে বলেন, ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সে বিষয়ে সচেতনতা বাড়ানো হবে। একই সঙ্গে হাসপাতালের কারো সম্পৃক্ততা প্রমাণিত হলে, তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!