1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘মঙ্গল’ বাদ, নতুন নামে বর্ষবরণের শোভাযাত্রা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

পহেলা বৈশাখের ‘মঙ্গল শোভাযাত্রার’ নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার পালিত হবে বাংলা নববর্ষ।

শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওই অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ।

আজহারুল ইসলাম বলেন, সকলকে সঙ্গে নিয়ে এবারের শোভাযাত্রা আনন্দময় হবে।

এর আগে, গত মঙ্গলবার সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় নেবে।

2

এদিকে চারুকলায় ঘুরে দেখা যায়, বাঁশ-বেতের কারুকাজে তৈরি হচ্ছে এক দৈত্যাকৃতির ‘ফ্যাসিবাদী প্রতিকৃতি’, যার উচ্চতা হবে প্রায় ২০ ফুট। যেখানে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মুখাবয়বের দুপাশে থাকবে শিংয়ের মতো অবয়ব।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি এবারের শোভাযাত্রার প্রধান মোটিফ হিসেবে থাকছে। এ ছাড়া, লোকজ মোটিফের কাঠের বাঘ, শান্তির প্রতীক কবুতর, পালকি ও বিশালাকৃতির ইলিশ মাছও থাকছে শোভাযাত্রায়।

তাছাড়া, চব্বিশের জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে তৈরি করা হচ্ছে মীর মুগ্ধের আলোচিত ‘পানি লাগবে’-এর ১৫ ফুট উচ্চতার একটি পানির বোতল। এর ভেতরে থাকবে একাধিক খালি বোতল, যা শহীদদের প্রতীক হিসেবে উপস্থাপন করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!