1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পাবিপ্রবির নির্মাণাধীন ছেলেদের হল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

পাবিপ্রবি প্রতিনিধি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নির্মাণাধীন ছেলেদের হলের দশম তলা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মরদেহটি মেঝেতে উপুড় হয়ে পড়ে ছিল এবং তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। গলায় দড়ি প্যাঁচানো ছিল এবং পোকায় খেয়ে ফেলার কারণে প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে মরদেহের পাশ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যা থেকে পরিচয় শনাক্তে সহায়তা মিলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলে এসে পাবনা জেলা পুলিশ সুপার মুর্তজা আলী খান বলেন, “প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ধারণা করা হচ্ছে, আত্মহত্যার কয়েক দিন পর মরদেহের ওজন বেড়ে যাওয়ায় দড়ি ছিঁড়ে পড়ে গেছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানা যাবে।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা পুলিশকে জানাই। তারা এসে মরদেহ উদ্ধার করেছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!