1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গাজায় হামলার প্রতিবাদে কুড়িগ্রামে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

 

কুড়িগ্রাম প্রতিনিধি:

গাজায় ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল ও ছাত্রদল।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে কুড়িগ্রাম কলেজ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সভাপতি রায়হান কবির বলেন, “ইসরায়েল মানবতাবিরোধী অপরাধ করে গাজাকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতের আওতায় আনা ও তাদের পণ্য বর্জনের ডাক দেওয়া হচ্ছে।”

ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান বলেন, “গাজায় হত্যাযজ্ঞ বন্ধে জাতিসংঘসহ বিশ্ব সংস্থাগুলোর কার্যকর পদক্ষেপ জরুরি। হামলা বন্ধ না হলে মুসলিম যুবসমাজ মাঠে নামবে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!