1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোটায় ভর্তির আবেদন শুরু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে কোটায় ভর্তির আবেদন শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে এ আবেদন শুরু হিয়, যা চলবে ১৭ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ, বি, সি, ডি ও ই ইউনিট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে যে সকল পরীক্ষার্থীরা বিভিন্ন কোটায় ভর্তির জন্য আবেদন করবে, সে সকল পরীক্ষার্থীরা আজ ৮ এপ্রিল দুপুর ১২ টা হতে ১৭ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট https://admission.jnu.ac.bd এ লগইন করে নিম্নবর্ণিত কোটায় প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ আবেদন করতে হবে।

মুক্তিযোদ্ধা কোটা (FFQ) শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য। এক্ষেত্রে প্রয়োজন হবে লাল মুক্তিবার্তা বা সরকারি গেজেটের ফটোকপি এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক মূল সনদপত্র।

ক্ষুদ্র নৃ-গোষ্টি কোটায় (SEQ) আবেদনকারী শিক্ষার্থীদের জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নৃ-গোষ্টির মূল সনদপত্র ও গোষ্ঠী প্রধান কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট জাতিগত সনদ।

হরিজন ও দলিত কোটায় (HDQ) আবেদনকারী শিক্ষার্থীদের জেলা প্রশাসক/উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রত্যয়নপত্র।

প্রতিবন্ধী (Physically Challenged বা Differently Abled) কোটায় (PDQ) আবেদনকারী শিক্ষার্থীদের সমাজকল্যান মন্ত্রনালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র বা আইডি (প্রয়োজনে শিক্ষার্থীর প্রতিবন্ধীত্ব চিকিৎসক কর্তৃক পরীক্ষা করা হবে)।

খেলোয়াড় কোটায় (BKSP) আবেদনকারী শিক্ষার্থীদের বিকেএসপি কর্তৃক প্রদত্ত এসএসসি অথবা এইচএসসি এর মূল সনদপত্র। এ ছাড়া  পোষ্য (WARD) কোটায় (WQ) আবেদনকারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র প্রয়োজন হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!