রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে কুড়িগ্রামের রৌমারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রৌমারী স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (আরএসডব্লিউএ)। সোমবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । পরে রৌমারী প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেন সংগঠনটি।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, আরএসডব্লিউএর উপদেষ্টা ওয়ালিদ বিন বকুল, হাবুর বাশার হিরা, সভাপতি বশির আহমেদ বকুল, সহসভাপতি ইয়াছির আরাফাত নাহিদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও সদস্য মনিরুল ইসলাম রবি ।সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়লে সাধারণ ফলিস্তিনি নাগরকিদের যেভোবে হত্যা করছে তা মানবতা বিরোধী। ফিলিস্তিনি জনগণকে তাদের এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। ইসরাইল এ অঞ্চলে বহিরাগত ও যাযাবর গোষ্ঠী। অভিলম্বে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন ও হমলা বন্ধে জাতিসংঘের সহযোগিতার দাবি জানান তাঁরা।
Leave a Reply