কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া মাদরাসা ছাত্র তাসিম বিল্লাহ সাজিমের (১৩) মরদেহ একদিন পর উদ্ধার করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে বামনডাঙ্গা ইউনিয়নের বড়মানী এলাকা সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
গত রবিবার বিকালে সাজিম বন্ধুসহ নদীতে গোসল করতে গিয়ে মাঝ নদীতে স্রোতে ডুবে নিখোঁজ হয়।
সে নাগেশ্বরী পৌরসভার পুরাতন বাজার এলাকার জাহাঙ্গীর আলম মতি সরকারের ছেলে এবং দারুল আবরার ক্যাডেট মাদরাসার হাফেজি কোর্স সম্পন্নকারী ছাত্র।
নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও থানা সূত্রে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
Leave a Reply