1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বোরচিত গণহত্যা এবং মুসলিম বিরাধী আগ্রাসনের প্রতিবাদে কুড়িগ্রামের ভরুঙ্গামারীতে বিক্ষাভ মিছিল, সমাবেশ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে

সোমবার দুপুরে ভূরুঙ্গামারীর সর্বাস্তরের জনগনের ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচীর আয়াজন করা হয়। উপজেলার কেদ্রীয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামতলা মোড়ে এসে সমাবেশে মিলিত হয় ।

সমাবেশে বক্তব্য রাখেন , মুফতি এসএম মনিরুজ্জামান, মুফতি মাহমুদুল হাসান কাশেমী , আজিজুর রহমান সরকার স্বপন, মাওলানা এরফান আলী মির্জা, মাহফুজুল ইসলাম কিরণ, ইয়াকুব রহমান শ্রাবণ, রাশেদ ব্যাপারী, মুস্তাকিন মুবিন, রুকনুজ্জামান রুকন, আশফাকুর রহমান জাওহারী ও মুফতি আবু সাইদ সাইফি প্রমুখ ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল যুদ্ধ বিরতি ভঙ্গ করে গাজার নিরস্ত্র মানুষের ওপর প্রতিনিয়ত বর্বোরচিত হামলা করছে। এতে ফিলিস্তিনের শিশুসহ হাজার- হাজার নারী-পুরুষ নিহত হয়েছে।

এ সময় বক্তারা গাজায় ইসরায়লের গণহত্যা এবং মুসলিম বিরোধী আগ্রাসন বন্ধ করতে জাতিসংঘ সহ অন্যান্য বিশ্ব সংস্থাকে জোড়ালো পদক্ষেপ গ্রহণ ও দেশ ব্যাপী ইসরায়লি পণ্য বর্জনের আহ্বান জানান। এক পর্যায়ে ইসরায়লের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুসপুত্তলিকায় জুতা নিক্ষেপ ও দাহ করা হয়। উক্ত মিছিল ও সমাবশে বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ অংশ গ্রহণ করেন।

পরে মাওলানা ওমর ফারুক ফারুকীর দোয়া মানাজাতের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘাষণা করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!