1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

ইবি প্রতিনিধি:

ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ‘গ্লোবাল স্ট্রাইক’ কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করে। এরপর তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও পার্শ্ববর্তী শেখপাড়া বাজার ঘুরে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘দুনিয়ায় মুসলিম, এক হও লড়াই করো’, ‘বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব দে’, ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো’— ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে বক্তব্য রাখেন ইবির ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বির, শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ইউসুব আলী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইবির সমন্বয়ক এস এম সুইট প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, “ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনী যে নৃশংস ও বর্বরোচিত হামলা চালাচ্ছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই মানবাধিকার লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে হবে।”

তাঁরা আরও বলেন, “শুধু গাজাবাসী নয় —আজ পুরো বিশ্বমানবতাই ইসরায়েলি আগ্রাসনের শিকার। যেসব বিশ্বনেতা সব জায়গায় মানবতার বাণী ছড়ান, ফিলিস্তিনের বেলায় তারা চুপ হয়ে যান। আমরা এই নীরবতা ভাঙতে চাই। বিশ্ব মানবতার এই দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িত ফিলিস্তিনি ভাইবোনদের পাশে দাঁড়াতে হবে এবং যেকোনো মূল্যে ফিলিস্তিনকে দখলদারদের হাত থেকে মুক্ত করতে হবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!