1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গাজায় গণহত্যা : জবিতে নো ওয়ার্ক কর্মসূচি, ক্লাস-পরীক্ষা স্থগিত

  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষকরা নো ওয়ার্ক কর্মসূচি এবং শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিঞ্জপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংহতি প্রকাশ করে আজ সোমবার বিশ্ববিদ্যালয়ে নো ওয়ার্ক কর্মসূচি ঘোষণা করেছে প্রশাসন।

বিঞ্জপ্তিতে বলা হয়, ফিলিস্তিনের গাজায় ইসরাইলের অব্যাহত বর্বর হামলার প্রতিবাদে আগামীকাল সোমাবার (৭ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক গৃহীত সকল কর্মসূচীর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাত্মতা ঘোষণা করছে।

শিক্ষক সমিতির নো ওয়ার্ক কর্মসূচি:

গাজায় মুসলমানদের ওপর চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদে জানিয়ে ‘নো ওয়ার্ক’ কর্মসূচি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন বলেন, গাজায় মুসলমানদের ওপর এ বর্বরোচিত হামলা সহ্য করা যায় না। আমরা গাজাবাসীর প্রতি সহমর্মিতা জানিয়ে এ কর্মসূচি নিয়েছি। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমাদের এ উদ্যোগে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানাচ্ছি।

ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের:

এদিকে বিশ্বব্যাপী আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে গতকাল রোববার দুপুর থেকেই বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। সন্ধ্যার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে স্পষ্ট বিবৃতি দেওয়া হয়। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা, ম্যানেজমেন্ট স্টাডিজ, নৃবিজ্ঞান, রসায়ন, ইসলামিক স্টাডিজ, সমাজবিজ্ঞান, আইন, রাষ্ট্রবিজ্ঞান, ফিন্যান্স, চারুকলা অনুষদসহ বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট রয়েছে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন বলেন, গাজায় যে গণহত্যা চলছে তাতে পুরো বিশ্ব নিরব দর্শক। বিশেষ করে মুসলিম দেশগুলোর অন্তত কোনো একটি পদক্ষেপ নেওয়া উচিত ছিল। একটি দেশের উপর নির্বিচারে হামলা চালানো হচ্ছে, অগণিত শিশু-নারী হত্যা করা হচ্ছে। যা মানবাধিকার লঙ্ঘন। কিন্তু জাতিসংঘ কোনো পদক্ষেপ নিচ্ছে না। গাজাবাসীর জন্য একমাত্র আল্লাহই শেষ ভরসা। আমরা দূর থেকে দোয়া করে, যেকোনো ভাবে প্রতিবাদ করে নিজেদের অবস্থান জানাচ্ছি। একারণে ক্লাস-পরীক্ষা বর্জন করা হয়েছে। পাশাপাশি গণহত্যার প্রতিবাদে সকল কর্মসূচির সঙ্গে সংহতি জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মুল হক বলেন, গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি একাত্মতা পোষণ করে নো ওয়ার্ক কর্মসূচি পালন করছে। সেক্ষেত্রে ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

স্থগিত মিটিং ও ক্লাস-পরীক্ষার পরবর্তী সিডিউল জানতে চাইলে তিনি বলেন, আজ সকাল ৯টা ও ১০টার দিকে মিটিং ছিল। সেগুলো স্থগিত করা হয়েছে। পরবর্তীতে আলেচনা করে মিটিংগুলো অনুষ্ঠিত হবে। আর এখন কোনো পরীক্ষা নেই। ক্লাস গুলো পরবর্তীতে বিভাগের শিক্ষকরা নিতে পারব।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!