1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

নাগেশ্বরীর দুধকুমার নদীতে গোসল করতে নেমে হাফেজ শিক্ষার্থী নিখোঁজ, উদ্ধার তৎপরতা চলছে

  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

মাইদুল ইসলাম মামুন, নাগেশ্বরী প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদীতে গোসল করতে নেমে এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। রবিবার (০৬ এপ্রিল ২০২৫) আনুমানিক দুপুর ২টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বড়মানি আদর্শ বাজার সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শিক্ষার্থীর নাম হাফেজ মোঃ সাজিম সরকার (১২)। তিনি মোঃ মতিয়ার রহমান মতি-এর পুত্র। সাজিম আল জামিয়াতুল ইসলামীয়া এমদাদুল উলুম কওমী মাদ্রাসার ছাত্র এবং ওই মাদ্রাসা থেকেই হেফজ সম্পন্ন করেছেন। বর্তমানে সে উক্ত মাদ্রাসায় নিয়মিত শুনানি (তাকরার) দিচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক দুপুর ১টার দিকে চারজন মাদ্রাসা শিক্ষার্থী নদীর ধারে আসে। তাদের মধ্যে দুইজন উপরে থাকলেও অপর দুইজন নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে সাজিম হঠাৎ পানির স্রোতে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়। সাথের শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার প্রচেষ্টা চালায়, কিন্তু কোনো খোঁজ মেলেনি।

নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল পর্যন্ত উদ্ধার তৎপরতা চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

নদীর পাড়ে ভিড় জমে শত শত মানুষের। নিখোঁজ সাজিমের পরিবার ও সহপাঠীদের আহাজারিতে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।

শিশুটির পরিবার ও মাদ্রাসার পক্ষ থেকে সকলের কাছে তার নিরাপদ ফিরে আসার জন্য দোয়া কামনা করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!