1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে কবি আবদুল হাই শিকদারকে সংবর্ধনা

  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ভূরুঙ্গামারী প্রেসক্লাবের পক্ষ থেকে ভূরুঙ্গামারীর কৃতি সন্তান দেশ বরেণ্য কবি ও দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আবদুল হাই শিকদারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়। দেশ বরেণ্য কবি আবদুল হাই শিকদার দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করায় তাকে এ সংবর্ধনা দেয়া হয়।

এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার গোলাম ফেরদৌস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগান্তর পত্রিকার কুড়িগ্রাম প্রতিনিধি আহসান হাবীব নীলু।

আলোচনা শেষে ভূরুঙ্গামারী প্রেসক্লাবের পক্ষ থেকে আবদুল হাই শিকদারকে সংবর্ধনা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া কুড়িগ্রাম প্রেসক্লাব ও যুগান্তর স্বজন সমাবেশের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় ভূরুঙ্গামারী ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কবি ও সম্পাদক আবদুল হাই শিকদার তার বক্তেব্য বলেন, সাংবাদিকদের বিভিন্ন গ্রুপে বিভক্ত হওয়া যাবে না। মাদকদ্রব্য যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তিনি সীমান্তবর্তী ভূরুঙ্গামারীতে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সাংবাদিকদের এক হয়ে কাজ করার আহ্বান জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!