1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

চিলমারীর ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর পুণ্যস্নান শুরু

  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

চিলমারী প্রতিনিধি:

চিলমারীর ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর পুণ্যস্নান শুরু হয়েছে। পুণ্যস্নানে অংশ নিতে শনিবার ভোর থেকেই ব্রহ্মপুত্রে পাড়ে মানুষের ঢল নামতে শুরু করে। অষ্টমী স্নানের লগ্ন ভোর ৪টা থেকে শুরু হয়ে শেষ হবে বিকাল ৫টায়।

চৈত্র মাসের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা পাপ মোছনের জন্য প্রতিবছর ব্রহ্মপুত্র নদে পুণ্যস্নান সম্পন্ন করেন।

এবারের পুণ্যস্নানে প্রায় লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা আয়োজকদের। তারা জানান, চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের রমনা বন্দর এলাকা থেকে পুটিকাটা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার ব্রহ্মপুত্র নদের তীরে অষ্টমীর স্নান ও মেলা অনুষ্ঠিত হচ্ছে।

স্নান উৎসবে অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পুর্ণ্যার্থীরা একদিন আগেই চিলমারী উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থান নেন। আগতদের থাকার জন্য উপজেলার ২২ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। এ ছাড়া পুণ্যার্থীদের স্নান পরবর্তী পোশাক পরিবর্তন ও রাতযাপনের জন্য ৪৪টি অস্থায়ী বুথ করা হয়েছে।

অষ্টমী স্নানের নিরাপত্তায় পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!