1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজারহাটে ঘরজামাতা আমানুরের মৃত্যু নিয়ে পাল্টা-পাল্টি অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৩৮৫ বার পড়া হয়েছে

এনামুল হক সরকার রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে এক সন্তানের জনক ঘরজামাতা আমানুর রহমানের মৃত্যু নিয়ে পাল্টা-পাল্টি অভিযোগ উঠেছে।ইতোমধ্যে দুপক্ষের দুটি অভিযোগ রাজারহাট থানায় দায়ের হয়েছে।শুক্রবার বিকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে জানাজা শেষে পাঠানহাট কবরস্থানে আমানুরের মরদেহ দাফন করা হয়েছে।

বাবা মঞ্জিল হকের দাবি স্ত্রীর নামে জমি রেজিস্ট্রারি করে দিতে অস্বীকৃতি জানালে তার শ্বশুর বাড়ির লোকজন পিটিয়ে আহত করে বিষ মুখে ঢেলে দিয়ে হত্যা করা হয়েছে ছেলে আমানুরকে।

স্ত্রী আকলিমা ও বাবা বাচ্চা বাইয়োর অভিযোগ জামাতা জমি ক্রয়ের উদ্দেশ্যে প্রতিবেশী একেএম মোস্তফা জামান লেলিনকে অধিকাংশ টাকা প্রদানের দীর্ঘ সময় অতিবাহিত হলেও দলিল রেজিস্ট্রারি না করে দেয়ার কারণেই আমান বিষপান করে মৃত্যুবরণ করেন।

আমানুর রহমান রাজারহাট সদর ইউপির বোতলার পাড় ছাট মল্লিকবেগ গ্রামের মঞ্জিল হকের পুত্র ও তার স্ত্রী আকলিমা বেগম একই ইউনিয়নের দেবিচরন মন্ডলের বাজার গ্রামের বাচ্চা বাইয়োর মেয়ে।কর্মস্থল ঢাকা থেকে পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে বাড়ীতে আসে স্ত্রী আকলিমা বেগম।

গতবুধবার রাতে শ্বশুর বাড়িতে মারধরের শিকার হয়ে বিষপানে অসুস্থ হলে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুড়িগ্রাম হাসপাতালে ভর্তি করান।শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা রেফার্ড করেন।

দুটি অভিযোগ দায়ের সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানার ভারপ্রাপ্ত ওসি রেজাউল হক বলেন,ওসি স্যার ছুটিতে আছেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!