1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম: “কেমন কুড়িগ্রাম দেখতে চাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে এক মতবিনিময় সভা ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৪ এপ্রিল) বেলা ১১টায় কুড়িগ্রাম জেলা শহরের ঘোষপাড়ার একটি হোটেল রুমে নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কুড়িগ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে করণীয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। তিনি কুড়িগ্রামের সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো নিয়ে বিশদ আলোচনা করেন এবং এগিয়ে যাওয়ার বিভিন্ন উপায় তুলে ধরেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও নাগরিক কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ কুড়িগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময়ে অংশ নেন।

সভায় বক্তারা বলেন, কুড়িগ্রামের টেকসই উন্নয়নের জন্য সুষ্ঠু পরিকল্পনা, ন্যায়ভিত্তিক প্রশাসন, কৃষি ও পর্যটন শিল্পের প্রসার এবং স্থানীয় জনসাধারণের সচেতনতা বৃদ্ধি অপরিহার্য।

আলোচনার শেষ পর্যায়ে উপস্থিত নেতৃবৃন্দ ও সাংবাদিকরা কুড়িগ্রামের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের আলোচনাসভা নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!