1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শাকিল গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৩১২ বার পড়া হয়েছে

এফ. কে. আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সালেকুর রহমান শাকিল (৩৪)কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভূরুঙ্গামারী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাকিল উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানেরখামার গ্রামের অবসরপ্রাপ্ত সাব-রেজিস্টার আমজাদ হোসেনের পুত্র।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট ছাত্র জনতার উপর হামলার ঘটনায় করা মামলায় তিনি এজাহারনামীয় আসামি ছিলেন। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভূরুঙ্গামারী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!