1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফুলবাড়িতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম, ফুলবাড়ি প্রতিনিধি: 

পবিত্র শাওয়াল মাসে সৌদি আরবে চাঁদ দেখা দেওয়ায় আজ রোববার (৩০ মার্চ) সৌদি আরবে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।

উপজেলার সদর ইউনিয়নের জেলেপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই শতাধিক মুসল্লির অংশগ্রহণে ঈদুল ফিতর উদযাপন করেন মুসল্লিরা। রোববার সকাল ৮ টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন উপজেলার কিষামত প্রাণকৃষ্ণ এলাকার ইমাম মো: এরশাদুল হক। ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করেছেন ইমাম।

ঈদের নামাজ শেষে ইমাম মো : এরশাদুল হক ও মসজিদের সভাপতি মজিবর রহমান জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের ন্যায় বছরওরঅত্যান্ত সুন্দর পরিবেশে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আমরা আগে সৌদির সঙ্গে মিল রেখে ফুলবাড়ী থেকে ভুরুঙ্গামারীতে গিয়ে ঈদের নামাজ আদায় করেছি। গত চার- পাঁচ বছর থেকে সৌদি আরব সঙ্গে মিল রেখে জেলেপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ঈদ উদযাপন করে আসছি। তারা আরও জানান, সৌদির মিল রেখে গত কয়েক বছর ধরে এখানে শতাধিক মুসুল্লি উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসে ঈদের নামাজ আদায় করেন। আল্লাহর রহমতে এবছর প্রায় দুই শতাধিক মুসুল্লি ঈদের নামাজ আদায় করেছেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে উপজেলার জেলেপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!