1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সৌদির সঙ্গে মিল রেখে কুড়িগ্রামে ৫ উপজেলায় ঈদের জামাত অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

সৌদি আরবের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ঈদ জামাত আদায় করেছেন মুসল্লিরা। পৃথক জামাতে সহস্রাধিক মুসল্লি এ নামাজে অংশ নিয়েছেন।

রোববার (৩০ মার্চ) সকালে রৌমারী উপজেলার শৈলমারী ইউনিয়নের গয়টা পাড়া গ্রাম, চর রাজীবপুরের রাজীবপুর সদর ইউনিয়নের পূর্ব করাতিপাড়া, চিলমারী উপজেলার অস্টমীর চর ইউনিয়নের নটারকান্দি হাজী পাড়া, ভুরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়ন পাইকডাঙ্গা ও পাইকের ছড়া গ্রাম, ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের জেলেপাড়া গ্রামে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

রৌমারী উপজেলার চর শৈলমারী ইউনিয়নের নারী ইউপি সদস্য আলেয়া খাতুন জানান, দীর্ঘ কয়েক বছর ধরে মধ্য প্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রমজানের রোজা রাখছেন। ঈদের নামাজ আদায় ও ঈদ উৎসব পালন করে আসছেন গয়টাপাড়ার বাসিন্দারা। এর ধারাবাহিকতায় আজও ওই গ্রামে উৎসব মুখর পরিবেশে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

চিলমারী উপজেলার অস্টমীর চর ইউনিয়নের নটারকান্দি হাজী পাড়া গ্রামের স্থানীয় ঈমাম আবু সাঈদ জানান,  সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবছর এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। অনান্যবারের মতো এবারও নারী পুরুষ মিলে প্রায় চার শত মুছল্লী নামাজে অংশ গ্রহন করেছে।

চিলমারী উপজেলার ঢুসমারা থানার এসআই নিরঞ্জন বলেন, সকালে নটারকান্দি হাজীপাড়া গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!