1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

উলিপুর পোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ পরিবারকে ঈদ উপহার প্রদান

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

জনগণের সার্বিক সহযোগিতায় পরিচালিত উলিপুর পোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে কুড়িগ্রামের উলিপুর উপজেলার ৫০ পরিবারকে ঈদ উপহার প্রদান করা হয়। উপহারসামগ্রী হিসেবে ছিল সেমাই, চিনি ও মুড়ি।

শনিবার (২৯ মার্চ) রাতে এ কার্যক্রম সম্পন্ন করা হয়। ফাউন্ডেশনের সদস্যদের নিরলস পরিশ্রমের মাধ্যমে বেছে বেছে নিতান্ত অসহায়দের মাঝে এ খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

এ দিন রাতে পান্ডুলের কবিরাজপাড়া, দুর্গাপুরের মাস্টারপাড়া, পানাতিপাড়াসহ কয়েকটি স্থানে এ খাদ্যসামগ্রী দেয়া হয়।

২০২৪ সালে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশনটি প্রতিবছর ঈদ-উল-ফিতরে এ কার্যক্রম সম্পন্ন করে বলে জানিয়েছেন সংগঠনটির সদস্যরা। ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ কার্যক্রমে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোহাইমিনুল ইসলাম, অর্থ সম্পাদক জামিউল ইসলাম, শিক্ষাবৃত্তি বিষয়ক সম্পাদক ইমাম হাসান, শিশু ও বয়স্ক উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. সৌরভ, সদস্য সামসুজ্জামান মিসবাহ প্রমূখ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!