1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন

কুড়িগ্রামে “Local PUBLICians” Present গ্রান্ড মিট এন্ড ইফতার মাহফিল

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল আমিন, কুড়িগ্রাম (সদর) প্রতিনিধিঃ

কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের উদ্যোগে “Local PUBLICians”-এর ব্যানারে এক বর্ণাঢ্য গ্র্যান্ড মিট ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

শনিবার (২৯ মার্চ ২০২৫) তারিখে গোপালের খামার সৃজনশীল কোচিং সেন্টারে আয়োজিত এই মিলনমেলা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি অভিজ্ঞতা ও মতবিনিময়ের এক অনন্য সুযোগ করে দেয়।

অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তারা কিভাবে একে অপরের সঙ্গে সংযোগ বজায় রাখতে পারেন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কুড়িগ্রামের শিক্ষার্থীদের জন্য আরও উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া যায়, সে বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালের খামার সৃজনশীল কোচিং সেন্টারের বর্তমান ও সাবেক শিক্ষকবৃন্দ, যাদের মধ্যে অন্যতম ছিলেন আবু জাকারিয়া হোসাইন ও আতাউর রহমান। শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দ জাহিদ হাসান। বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং একে অপরের পাশে থাকার আহ্বান জানান।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদী।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!