1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জবির শহীদ সাজিদের পরিবারের ক্ষোভ: প্রশাসনের অবহেলায় উপেক্ষিত স্মরণ ও সহায়তা দাবি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে শাখা ইসলামি ছাত্রশিবির।

শুক্রবার (২৮ মার্চ) টাঙ্গাইলের ধনবাড়িতে এই কবর জিয়ারত ও সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় শহীদের চাচা স্থানীয় প্রশাসনের উদাসীনতার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম ও অর্থ সম্পাদক মাইন উদ্দিনের কাছে।

তিনি বলেন, “সাজিদ শুধু আমাদের পরিবারের নয়, পুরো গ্রামেরই ভালোবাসার মানুষ ছিল। তার শাহাদাতের কারণে শুধু তার পরিবার নয়, এই গ্রামের প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের স্বপ্ন ভেঙে গেছে। অথচ প্রশাসনের পক্ষ থেকে শহীদের স্মরণে যথাযথ কোনো উদ্যোগ নেওয়া হয়নি।”

ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, “আগের ইউএনও কয়েকবার এলেও, নতুন ইউএনও দায়িত্ব নেওয়ার পর প্রথমবার কবর জিয়ারতে আসেন। সঙ্গে আনেন মাত্র এক প্যাকেট জুস ও এক কেজি কমলা। এ নিয়ে আমরা বড় ধরনের বিড়ম্বনায় পড়েছিলাম—না পারলাম ছোটদের খাওয়াতে, না পারলাম মসজিদের ইফতারিতে দিতে। এরপর ২৭ মার্চ(বৃহস্পতিবার) তিনি আবার এলেন, এবার সঙ্গে আনলেন দুই কেজি চাল, এক প্যাকেট সেমাই ও এক কেজি চিনি। প্রশ্ন হলো, আমরা এসব নিয়ে কী করবো? তাঁরা বড় বড় প্যাকেট করে এসব নিয়ে আসেন, যাতে স্থানীয়রা মনে করে আমাদের অনেক কিছু দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবে তা তুচ্ছ সহায়তার মতো মনে হয়।”

শহীদের পরিবারের দাবি, শুধু সাজিদের পরিবার নয়, পুরো গ্রাম তার শাহাদাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই রমজান বা ঈদ উপলক্ষে সাজিদের মাগফিরাত কামনা করে যদি ফুড প্যাকেজ বা চাল-ডাল বিতরণ করা হতো, তাহলে তা সবার জন্য উপকারী হতো। কিন্তু প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।

উল্লেখ্য এসময় শহীদ ইকরামুল হক সাজিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!