পবিত্র রমজান মাস উপলক্ষে মানবিক সংগঠন আর্ন এন্ড লিভ-এর সৌজন্যে সিলেটে প্রতিবন্ধী ও দুস্থ পরিবারের মাঝে রমাদান ফুডপ্যাক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) সকালে সিলেটের আছিরগঞ্জ ফিজিওথেরাপি হাসপাতাল প্রাঙ্গণে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি নিজ হাতে ফুডপ্যাকগুলো অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে বিতরণ করেন।
এ সময় আর্ন এন্ড লিভ টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে শরফ উদ্দিন, আমান উদ্দিন, আরিফ, লিমা, শাফলা খানম চৌধুরী ও নজরুল ইসলামসহ আরও অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
রমজান মাসের পবিত্রতা ও মানবিকতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে আর্ন এন্ড লিভ প্রতি বছরই এমন সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। এবারের আয়োজনেও দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মুখে হাসি ফোটাতে পেরে সংগঠনটির সদস্যরা আনন্দিত।
ফুডপ্যাক বিতরণের সময় সুবিধাভোগীরা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনটির উত্তোরোত্তর সাফল্য কামনা করেন। সমাজের অন্যান্য সামর্থ্যবান মানুষ ও সংগঠনগুলোও যদি এভাবে এগিয়ে আসে, তাহলে সমাজের দুর্বল ও অসহায় শ্রেণির মানুষদের দুর্দশা অনেকাংশে লাঘব হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply