1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বকশীগঞ্জ সীমান্তে ২২ বোতল ফেনসিডিলসহ আটক মাদক কারবারি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ২২ বোতল ফেনসিডিলসহ সুজন খন্দকার (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার কামালপুর বাজার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক শুক্রবার (২৮ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। আটক সুজন খন্দকার শেরপুরের শ্রীবরদী উপজেলার মৃত শাজাহান খন্দকারের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, ৩৫ জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক হাসানুর রহমান পিএসসির সার্বিক দিকনির্দেশনায় বিজিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কামালপুর বিওপির সদস্যরা আন্তর্জাতিক সীমানা পিলার ১০৮৪-২-এস থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামালপুর বাজার বাসস্ট্যান্ড এলাকায় সুজন খন্দকারকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২২ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পরে জব্দ করা মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ আটক ব্যক্তিকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ শামছুল হক জানান, বিজিবি মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্তে মাদক ও চোরাচালান রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। সীমান্ত সুরক্ষার স্বার্থে বিজিবির সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন এবং যেকোনো ধরনের মাদক চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!