1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উলিপুরে ইউনিভার্সাল স্টুডেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে হাফেজ ও সামাজিক সংগঠনকে সংবর্ধনা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

উলিপুরে ইউনিভার্সাল স্টুডেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ জন হাফেজ ও ৩৫টি সামাজিক সংগঠনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৭ মার্চ উলিপুর উপজেলা হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সমাজসেবায় বিশেষ অবদান রাখা সংগঠনগুলো এবং কুরআনের হাফেজদের সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারভিটা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ ড. মিনহাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, উলিপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি মো. খায়রুজ্জামান, উলিপুর উন্নয়ন ফোরামের সমন্বয়ক জনাব শফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও কোতয়ালী থানা (রংপুর) তারবিয়াহ বিভাগ সহকারী সেক্রেটারি মো. ওয়াহেদ আলী, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক আবু সাদায়াত হোসেন এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের অডিট অফিসার জনাব আবু বক্কর সিদ্দিক।

এছাড়া আরও অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিভার্সাল স্টুডেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাকিব হাসান।

ইউনিভার্সাল স্টুডেন্ট ফাউন্ডেশন: সমাজসেবায় এক অনন্য উদ্যোগ

২০২৩ সালে ১৭ জন তরুণের হাত ধরে প্রতিষ্ঠিত হয় ইউনিভার্সাল স্টুডেন্ট ফাউন্ডেশন। শুরু থেকেই সংগঠনটি সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জন্য নিরলসভাবে কাজ করে আসছে। শিক্ষা, ক্রীড়া ও সমাজসেবার তিনটি মূল ধারাকে কেন্দ্র করে সংগঠনটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।

বর্তমানে সংগঠনটির কার্যনির্বাহী সদস্য সংখ্যা ৩০ জন। বিভিন্ন সময় নানামুখী সামাজিক ও কল্যাণমূলক উদ্যোগ গ্রহণের মাধ্যমে সংগঠনটি উলিপুরে ব্যাপক পরিচিতি লাভ করেছে। অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, বিনামূল্যে রক্তদান কর্মসূচি, দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা এবং নানা মানবিক কাজে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সাম্প্রতিক সময়ে তাদের এসব কার্যক্রম উলিপুরবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। ইউনিভার্সাল স্টুডেন্ট ফাউন্ডেশন ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কাজ অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা রাকিব হাসান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!