কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর পীর আবু তাহের দাখিল মাদ্রাসায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ছিনাই ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. রোকন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি মো. রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহম্মেদ, রাজারহাট উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আব্দুল কুদ্দুস, সদস্য সচিব মো. নয়ন আলী এবং ছিনাই ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পলাশ বসুনিয়া।
দোয়া ও ইফতার মাহফিলে বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন। আমরা তার সুস্থতা কামনা করি এবং আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।”
অনুষ্ঠানে স্থানীয় যুবদল নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠান শেষে অতিথিরা উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে ইফতার করেন।
Leave a Reply