1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

স্বাধীনতা দিবসে ৩৫০ কর্মচারীকে ঈদ উপহার দিল জবি ছাত্র শিবির

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ৩৫০ কর্মচারীকে ঈদ সামগ্রী উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্র শিবির।

বুধবার (২৬ মার্চ) দুপুর পৌনে দুইটায় শহীদ সাজিদ ভবনে কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এই উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, সয়াবিন তেল, শেমাই, দুধ, চিনি, নুডুলস।

এসময় এক কর্মচারী বলেন, আমরা শিবিরের পক্ষ থেকে এই উপহার সামগ্রী পেয়ে আনন্দিত। অন্য কোনো সংগঠন গুলো আমাদের খোঁজখবর এই ভাবে নেয় না। আল্লাহ তাদের মঙ্গল করুক।

শাখা ইসলামী ছাত্র শিবির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের যারা চতুর্থ শ্রেণির কর্মচারী এবং দৈনিক কাজ করে তারা আসলে খুবই কম টাকা বেতন পান। তাতে সংসার চালিয়ে ঢাকায় থেকে অনেক কষ্টসাধ্য ব্যাপার। ঈদ আসলে সবার মনে একটি আনন্দের অনুভূতি নিয়ে আসে। আমরা চাই ঈদের সেই খুশি সবার মাঝে ছড়িয়ে পড়ুক। তাই বরাবরের মতোই এবারও আমরা কর্মচারীদের ঈদ উপহার সামগ্রী বিতরন করেছি।

এবিষয়ে শাখা ইসলামী ছাত্র শিবির সভাপতি আসাদুল ইসলাম বলেন, ক্যাম্পাসে যারা নৈশপ্রহরীর দায়িত্ব পালন করেন তারা নিম্ন বেতনের। আমরা তাদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি। ক্যাম্পাসে কর্মচারীদের শীতবস্ত্র, রোজার ইদে উপহার সামগ্রী ও কুরবানীর গোশত বিতরন এর আগেও আমরা করেছি। কিন্তু এবছর ছাত্রলীগ না থাকায় প্রকাশ্যে করার সুযোগ হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিবছর আমাদের এই কার্যক্রমে অনেকে সাড়া দেন, তবে এবছর একটু বেশি সাড়া পাচ্ছি। প্রথমে ৩০০ জনের আয়োজন করা হলেও পরবর্তীতে আরও ৫২টি প্যাকেট করা হয়। গত বছর এই উপহার সামগ্রী নিয়ে অনেককেই জবাবদিহি করতে হয়েছিল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!