পরে সকাল ৯টায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ কুচকাওয়াজে অংশ নেন। প্যারেড কমান্ডার, জেলা পুলিশের পুলিশ পরিদর্শক (সশস্ত্র) নুর মোহাম্মদের নেতৃত্বে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব নুসরাত সুলতানা ও পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান।
কুচকাওয়াজের পাশাপাশি বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা শারীরিক কসরত প্রদর্শন করে। পরবর্তীতে প্যারেডসহ অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়।
কুচকাওয়াজ শেষে সকাল ১১:৩০টায় কুড়িগ্রাম পৌর অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিনব্যাপী আয়োজিত এসব অনুষ্ঠানে সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কুড়িগ্রাম জেলা পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
এ সময় কুড়িগ্রামের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মহান স্বাধীনতা দিবস উদযাপনের এ আয়োজনে কুড়িগ্রামের সর্বস্তরের মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।















Leave a Reply